মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দেওয়ায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং ব্যাংক কার্যক্রম শেষ হবে বিকেল ৪টার মধ্যে।
জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
