বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

খেলাধুলা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ।

আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠন ও প্রস্তুতির জন্য এই সিরিজ উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।