ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে ভাঙচুরের শিকার হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের ফটকের পাশের দেয়ালটি পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের নেতা আল নূর মোহাম্মদ আয়াস।
ভাঙচুর শেষে ছাত্ররা স্থান ত্যাগ করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ সময় সেখানে আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) কার্যালয়টি পুনরায় জাতীয় পতাকা উত্তালনের মাধ্যমে ছুঁড়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নূর মোহাম্মদ আয়াস বলেন, “নিষিদ্বভাবে আওয়ামী লীগ দলীয় কার্যক্রম চালাচ্ছে। তাদের এমন কাজ করতে দেওয়া হবে না। তাই আমরা তাদের কার্যালয় ভেঙে দিয়েছি। এটিকে আমরা পাবলিক টয়লেটে পরিণত করার ঘোষণা দিয়েছি।”
এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, তিনি বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছেন এবং ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে।
