আবু সাঈদের মা'ম'লা'র রায় হবে ৯ এপ্রিল

আবু সাঈদের মা’ম’লা’র রায় হবে ৯ এপ্রিল

আইন-আদালত

জুলাই আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় প্রকাশ হবে আগামী ৯ এপ্রিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও তিন সদস্যের বিচারিক প্যানেল বৃহস্পতিবার এই দিন ঠিক করেছেন।

মামলার পটভূমি অনুযায়ী, গত বছরের ৩০ জুন ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিল। মামলায় মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

আসামিদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। তারা হলেন:

  • সাবেক প্রক্টর শরিফুল ইসলাম

  • সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল

  • রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ

  • পুলিশির সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন

  • সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়

  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে মামলা চলমান।