কানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিভরে মঙ্গলবার (১০ মার্চ) ইরানের জনগণের স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ে সমর্থন থাকার আশ্বাস দিয়েছেন।
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদনে জানায়, পোইলিভরে বলেছেন, “দেশের ভেতরে, কানাডার মাটিতে বিদেশি শাসনব্যবস্থার কার্যক্রমের হুমকি বন্ধ করতে হবে এবং আমাদের যা নিয়ন্ত্রণে আছে সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে, বিশেষকরে নিরাপত্তা ও সাশ্রয়ী জীবনযাপন।”
তিনি বর্তমানে কানাডার কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের ফেডারেল রাজনীতিতে একজন প্রভাবশালী বিরোধী নেতা হিসেবে পরিচিত।
