নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান

নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে।

আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজ-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুকে “শিশু-হত্যাকারী অপরাধী” হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যদি তিনি জীবিত থাকেন, তারা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া ও হত্যা অভিযান চালাবে।

এর পাশাপাশি, রোববার (১৫ মার্চ) ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে নেতানিয়াহু অনুপস্থিত ছিলেন। সাধারণত তিনি নিজেই এসব গুরুত্বপূর্ণ বৈঠক পরিচালনা করেন, তাই তার অনুপস্থিতি দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকটি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও অন্যান্য মন্ত্রীরা নেতৃত্ব দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এখনও এ অনুপস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।