ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির এক বিবৃতির মাধ্যমে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মজিদ খাদেমি প্রায় পাঁচ দশক ধরে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার দাফন ও জানাজা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ইরানের নিরাপত্তা মহলে তাঁর মৃত্যুকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে, কারণ তিনি দেশের গোয়েন্দা ও সুরক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন অভিজ্ঞতা ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন।
