এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত: ট্রাম্প

এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়া সম্ভব, আগামীকাল হতে পারে সেই রাত: ট্রাম্প

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পুরো ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম।

ট্রাম্প বলেন, “পুরো দেশটিকে এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব, আর আগামীকালই হতে পারে সেই রাত।” একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ইরানকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আজ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা যে কোনো দিনের তুলনায় বেশি হতে পারে এবং আগামী দিনে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, “আজকের চেয়েও আগামীকাল বেশি হামলা হতে পারে। এরপরও ইরানের জন্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে।”

যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।