ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ইরান যু’দ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। পেন্টাগনের একটি হিসাবের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দেওয়া হিসাবের তুলনায় বর্তমান যুদ্ধব্যয় ২৫ শতাংশেরও বেশি বেড়েছে। তবে পেন্টাগনের এই হিসাব এখনো আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি […]

সম্পূর্ণ পড়ুন
ট্রাম্পের নির্দেশে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হা'ম'লা'য় প্রস্তুত যুক্তরাষ্ট্র: সিএনএন

ট্রাম্পের নির্দেশে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হা’ম’লা’য় প্রস্তুত যুক্তরাষ্ট্র: সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর। রোববার (২৫ অক্টোবর) সিএনএনকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা। এদিকে, ইরানে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে সঙ্গে পেতে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনো […]

সম্পূর্ণ পড়ুন
মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের বিদ্রূপ

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের বিদ্রূপ

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের ডাল্টনে এক নির্বাচনী সমাবেশে ইরানের প্রেসিডেন্ট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তাঁর বক্তব্য নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ও অধিকারকর্মীদের মধ্যে সমালোচনার আশঙ্কা তৈরি হয়েছে। ডাল্টন মিউনিসিপাল বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প […]

সম্পূর্ণ পড়ুন
তেলবাহী ‘ছায়া বহরের’ ওপর নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

তেলবাহী ‘ছায়া বহরের’ ওপর নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

বিশ্ববাজারে পণ্য পরিবহনের জাহাজভাড়া রেকর্ড পর্যায়ে বেড়ে যাওয়ায় তেলবাহী ‘ছায়া বহরের’ জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জ্বালানি পরিবহনের ব্যয় কমানো এবং বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। বুধবার (১৪ অক্টোবর) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ছায়া বহর বলতে […]

সম্পূর্ণ পড়ুন
নিষেধাজ্ঞা শিথিলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে না: জেলেনস্কি

রুশ ডিজেল রপ্তানিতে ছাড়ে কমবে না জ্বালানির দাম: জেলেনস্কি

রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করলেও যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানির দামে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। বরং রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিপুল অর্থ পাবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। এনপিআরের প্রতিবেদনে […]

সম্পূর্ণ পড়ুন
সৌদি যুবরাজের নিরাপত্তা জোরদার, হুতি হামলার আশঙ্কা

সৌদি যুবরাজের নিরাপত্তা জোরদার, হুতি হামলার আশঙ্কা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁকে বাংকার-সুবিধাসম্পন্ন বিভিন্ন রাজপ্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে।  হুতিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর যুবরাজের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা […]

সম্পূর্ণ পড়ুন

সৌদি বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা, যুক্তরাষ্ট্র এখন কি করবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলার পর ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক কয়েক দিনের এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার হোয়াইট হাউসের দক্ষিণ […]

সম্পূর্ণ পড়ুন
একই অনুষ্ঠানে একাধিক বিশ্বনেতার সঙ্গে ট্রাম্পের ছবি কেন প্রায় একই রকম?

একই অনুষ্ঠানে একাধিক বিশ্বনেতার সঙ্গে ট্রাম্পের ছবি কেন প্রায় একই রকম?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদনা করা—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিটি অসত্য ও বিভ্রান্তিকর বলে উঠে এসেছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক ও বিশ্লেষণে। সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড […]

সম্পূর্ণ পড়ুন
ট্রাম্প-মামদানি বৈঠক: আবাসন নিয়ে নতুন আলোচনা, মতপার্থক্য অভিবাসন ও সংবাদমাধ্যমে

ট্রাম্প-মামদানি বৈঠক: আবাসন নিয়ে নতুন আলোচনা, মতপার্থক্য অভিবাসন ও সংবাদমাধ্যমে

নিউইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টার এই বৈঠকে আবাসন, অভিবাসন, জননিরাপত্তা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এটি গত এক বছরে ট্রাম্প ও মামদানির তৃতীয় সরাসরি […]

সম্পূর্ণ পড়ুন
ইরান নিয়ে বড় কিছু ঘটতে পারে, সতর্ক করলেন ট্রাম্প

ইরান নিয়ে বড় কিছু ঘটতে পারে, সতর্ক করলেন ট্রাম্প

ইরান নিয়ে বড় ধরনের কিছু ঘটতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান বিষয়ে তিনি এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন। তেহরান তাদের আচরণ পরিবর্তন না করলে অদূর ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। রোববার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি […]

সম্পূর্ণ পড়ুন