লোকবল নেবে প্রাইম ব্যাংক, আবেদন অনলাইনে

লোকবল নেবে প্রাইম ব্যাংক, আবেদন অনলাইনে

চাকরির খবর

প্রাইম ব্যাংক পিএলসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৯ এপ্রিল থেকে, যা চলবে আগামী ৩ মে পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী মাসিক বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ম্যানেজা
পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা (গুলশান-২)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন—বিশেষ করে এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩ মে ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.primebank.com.bd