নতুন হা'ম'লা'র আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করল ইরানের আইআরজিসি

নতুন হা’ম’লা’র আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করল ইরানের আইআরজিসি

আন্তর্জাতিক

নতুন করে কোনো হামলার আশঙ্কা দেখা দিলে তা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

সংস্থাটি সতর্ক করে বলেছে, পুনরায় সংঘাত শুরু হলে শত্রুপক্ষের অবশিষ্ট সক্ষমতার ওপর কঠোর পাল্টা আঘাত হানা হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আইআরজিসি এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতিকে ‘নীরব যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে এবং প্রতিপক্ষের যেকোনো তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।

আইআরজিসি আরও জানিয়েছে, বর্তমানে চলমান কথিত যুদ্ধবিরতির মধ্যেও শত্রুপক্ষ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারে।

এ কারণে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, যেকোনো নতুন সংঘাত পরিস্থিতিতে দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে তাদের বাহিনী।