ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থি সমাবেশে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। রাজধানী তেহরানের প্রধান চত্বরে আয়োজিত এক সমাবেশে ‘গদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘মৃত্যু হোক আমেরিকার’ স্লোগান দেন। এ সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস শাখার কমান্ডার মাজিদ মৌসাভি তেল আবিবে হামলার আহ্বান জানান।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তেহরানের জনবহুল চত্বর ও আবাসিক এলাকার কাছাকাছি স্থানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। একই দিনে শহরের আরেকটি স্থানে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
শুধু তেহরান নয়, শিরাজ, তাবরিজ এবং জাঞ্জানসহ বিভিন্ন শহরেও একই ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ের উত্তেজনার প্রেক্ষাপটে এসব সরকারপন্থি সমাবেশ নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে দেশটির শীর্ষ কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।
