মালয়েশিয়ায় কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

মালয়েশিয়ায় কর্মীদের মে’ডি’কেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

জাতীয় প্রবাস বাংলাদেশ

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য মেডিকেল পরীক্ষা করাতে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এতে আরও জানানো হয়, নির্ধারিত তারিখের আগে কোনো মেডিকেল পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি এ ধরনের পরীক্ষার ফল ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।

এ অবস্থায় মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকার বিষয়ে খোঁজখবর রাখার অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত নিয়ম অনুসরণ করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার মাধ্যমে কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।