দক্ষিণ লেবাননে দুই শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

দক্ষিণ লেবাননে দুই শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের দুটি শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফের পক্ষ থেকে জাবশিত ও সারাফান্দ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

সেনাবাহিনীর নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অন্তত ১ হাজার মিটার দূরে খোলা জায়গায় অবস্থান নিতে হবে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, এসব এলাকায় হিজবুল্লাহর উপস্থিতি, অবকাঠামো বা সামরিক কার্যক্রম থাকতে পারে। তাই ওইসব স্থানের আশপাশে অবস্থান করলে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।