যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

জাতীয়

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো পারস্পরিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছে সরকার।

বুধবার (৬ মে) সচিবালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করছে। বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্রে দেশীয় পণ্যের রফতানি আরও বাড়ুক।

উপদেষ্টা আরও জানান, বৈঠকে পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একক বা সীমিত সম্পর্ক নয়, বরং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সম্পর্কের ওপর বিশ্বাসী। সেই লক্ষ্যেই রফতানি বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।