প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

বিনোদন

নেপালের মনোরম প্রকৃতির মাঝে অবকাশযাপন করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। ভ্রমণের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শেয়ার করছেন তিনি। তবে সম্প্রতি তার একটি ছবি ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ফেসবুকে ‘আই লাভ ইউ’ লেখা একটি বেলুন হাতে ছবি পোস্ট করেন প্রভা। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকেই জানতে চেয়েছেন, অভিনেত্রী কি নতুন করে কারও প্রেমে পড়েছেন? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি।

নেপালের মেঘ ও পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সময় কাটাচ্ছেন প্রভা। ভ্রমণের বিভিন্ন ছবি ও অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিয়মিত।

একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।”

নেপালের সারাংকোট মাউন্টেন লজ থেকে তোলা সেই ছবিতে কয়েক হাজার প্রতিক্রিয়া এবং অসংখ্য মন্তব্য করেছেন তার অনুসারীরা।

ছবিটির মন্তব্যের ঘরে মাহমুদ নামের এক ভক্ত লিখেছেন, “আপনাকে সুন্দর লাগছে।”

যদিও ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের ছবিটি নিয়ে নানা আলোচনা চলছে, তবে বিষয়টি নিয়ে প্রভার পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া যায়নি। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।