মালয়েশিয়া সফর শেষে চীরনে পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া সফর শেষে চীরনে পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

সংক্ষিপ্ত মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রতিনিধি দল সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় পৌঁছান তিনি।

সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তারেক রহমান। এছাড়া দেশটির রাজার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, মালয়েশিয়া সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমঝোতা ও দ্বিপাক্ষিক দলিল বিনিময় হয়েছে।

এখন চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।