ফিফার পোস্টে বাংলা গানের লাইন, আবেগাপ্লুত গীতিকার আসিফ ইকবাল

ফিফার পোস্টে বাংলা গানের লাইন, আবেগাপ্লুত গীতিকার আসিফ ইকবাল

বিনোদন

বাংলা ভাষার জনপ্রিয় অনুপ্রেরণামূলক গানের লাইন ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’ এবার জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ফেসবুক পেজে। ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোর প্রত্যাবর্তনকে তুলে ধরতে মঙ্গলবার বাংলা ভাষাতেই কোনো অনুবাদ ছাড়াই লাইনটি ব্যবহার করা হয়।

বিশ্বমঞ্চে নিজের লেখা দেখে আবেগাপ্লুত হয়েছেন গীতিকার আসিফ ইকবাল। তিনি জানান, ২০০৪ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার জন্য গানটি লিখেছিলেন। এতে সুর করেছিলেন নকীব খান এবং কণ্ঠ দিয়েছিলেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নীসহ একাধিক শিল্পী।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ ইকবাল বলেন, কখনো ভাবেননি তার লেখা একদিন ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে পৌঁছাবে। তিনি এই স্বীকৃতিকে নিজের নয়, বাংলা ভাষা ও বাংলাদেশের অর্জন হিসেবে উল্লেখ করেন।