আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে জনসমাগম

আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে জনসমাগম

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসেইনী খামেনিকে শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে বিশেষ আয়োজন শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

শনিবার (৪ জুলাই) সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের মূল ফটক খোলার কয়েক ঘণ্টা আগেই হাজারো মানুষ সেখানে জড়ো হন। ফজরের আজানের পরপরই গ্র্যান্ড মোসাল্লা মসজিদের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ইরানের বিভিন্ন শহর ও গ্রাম থেকে আসা সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা, মুষ্টিবদ্ধ হাতের প্রতীক এবং আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা যায়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শোক ও শ্রদ্ধার আবহ।