চার মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ম্যানচেস্টার-সিলেট রুটে সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় ম্যানচেস্টার থেকে ২৭২ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তারা জানান, প্রবাসীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে সরকার কাজ করছে। পাশাপাশি সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু এবং বিমানের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।
সংশ্লিষ্টরা আশা করছেন, ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে এবং এ অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
