কোয়ার্টার ফাইনালে কে কার কখন মুখোমুখি

কোয়ার্টার ফাইনালে কে কার কখন মুখোমুখি

খেলাধুলা

দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ আটে খেলার সুযোগ পেল ইউরোপের দলটি।

শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে সুইসরা। নির্ধারিত সময়ের লড়াই শেষে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, যেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের শেষ টিকিট নিশ্চিত করে সুইজারল্যান্ড।

এর মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ আটের লাইনআপ ও সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৯ জুলাই থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময়)
৯ জুলাই: ফ্রান্স বনাম মরক্কো — রাত ২:০০টা (বোস্টন)
১০ জুলাই: স্পেন বনাম বেলজিয়াম — রাত ১:০০টা (লস অ্যাঞ্জেলেস)
১২ জুলাই: ইংল্যান্ড বনাম নরওয়ে — রাত ৩:০০টা (মায়ামি)
১২ জুলাই: আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড — সকাল ৭:০০টা (কানসাস)

বিশ্বকাপের শেষ আটে ওঠা দলগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। শিরোপার লড়াইয়ে প্রতিটি ম্যাচই এখন সমান গুরুত্বপূর্ণ হওয়ায় ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে জমজমাট কয়েকটি হাইভোল্টেজ লড়াই।