প্রকাশ্যে ‘টক্সিক’-এর প্রথম গান, ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে নতুন বিতর্ক

প্রকাশ্যে ‘টক্সিক’-এর প্রথম গান, ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে নতুন বিতর্ক

বিনোদন

মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কন্নড় সুপারস্টার যশ অভিনীত সিনেমা ‘টক্সিক’। প্রথম ঝলক নিয়ে বিতর্কের পর এবার ছবিটির নতুন গান প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি প্রকাশিত গানটিতে যশ ও কিয়ারা আদভানির রোমান্টিক রসায়ন এবং ঘনিষ্ঠ দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। অনেকেই তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি, ভিজ্যুয়াল ও সংগীতের প্রশংসা করলেও, সমালোচকদের একাংশের দাবি—অ্যাকশনধর্মী সিনেমার প্রচারণায় এমন দৃশ্যের প্রয়োজন ছিল না।

তবে বিতর্কের মধ্যেও কিয়ারা আদভানির উপস্থিতি ও যশের সঙ্গে তার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন বিশাল মিশ্র। এটি হিন্দির পাশাপাশি কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়ও প্রকাশ করা হয়েছে।

এর আগে যশ বলেছিলেন, নারী পরিচালকের দৃষ্টিভঙ্গিতে নির্মিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’।