জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ইরানের চার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ইরানের চার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

আন্তর্জাতিক

জর্ডানের সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের ভূখণ্ড থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করার পর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পর তা ধ্বংস করে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তু কোথায় ছিল কিংবা এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটির সামরিক কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বিভিন্ন সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি হামলার কারণে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

জর্ডান এর আগেও জানিয়েছিল, দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরাক, সিরিয়া ও ইসরায়েলের সীমান্তবর্তী অবস্থানের কারণে আঞ্চলিক সংঘাতের প্রভাব থেকে নিজেদের নিরাপদ রাখতে দীর্ঘদিন ধরেই সতর্ক অবস্থান বজায় রেখে চলেছে দেশটি।