পশ্চিমবঙ্গ ভোট গণনা শুরু: ভবানীপুরে এগিয়ে মমতা, রাজ্যজুড়ে তীব্র লড়াই

পশ্চিমবঙ্গ ভোট গণনা শুরু: ভবানীপুরে এগিয়ে মমতা, রাজ্যজুড়ে তীব্র লড়াই

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে সোমবার (৪ মে) সকাল ৮টায়। চার দিন ধরে স্ট্রং রুম পাহারা ও বুথফেরত জরিপের নানা জল্পনা–কল্পনার পর শুরু হওয়া এই গণনায় শুরু থেকেই নজর রয়েছে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে।

এই আসনে মুখোমুখি লড়ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভবানীপুর আসনে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেছনে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। যদিও গণনার শুরুতে কয়েক দফায় শুভেন্দু এগিয়ে ছিলেন, পরে ফলাফলে পালাবদল হয়ে ফের এগিয়ে যান মমতা।

এদিকে সার্বিক চিত্রে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। সরকার গঠনের জন্য কোনো দলকে জিততে হবে অন্তত ১৪৮টি আসনে।

পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ওই আসনের ভোট বাতিল করেছে। সেখানে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৪ মে সেই কেন্দ্রের ফলাফল গণনা করা হবে।