৫ দিনের সফরে তুরস্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

৫ দিনের সফরে তুরস্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

জাতীয়

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) তিনি ঢাকায় থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, এ সফরের মাধ্যমে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে।