ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

বাংলাদেশ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ ট্রাফিক অভিযানে এসব আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৮৬টি, লালবাগে ১৪৩টি, মতিঝিলে ২৯৫টি, ওয়ারীতে ১৮৭টি, তেজগাঁওয়ে ২১২টি, মিরপুরে সর্বোচ্চ ৩৮২টি, উত্তরায় ২৫০টি এবং গুলশানে ১৮৯টি মামলা করা হয়েছে।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত এবং ট্রাফিক আইন কার্যকর করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।