আবারও সন্তান দত্তক নিলেন পরীমনি?

আবারও সন্তান দত্তক নিলেন পরীমনি?

বিনোদন

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের মনের কথাও প্রায়ই প্রকাশ করেন তিনি।

এবার সাতসকালে শিশু কোলে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করে নতুন কৌতূহলের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান।’

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি আবারও কোনো শিশুকে দত্তক নিয়েছেন পরীমনি?

ছবিটির মন্তব্যের ঘরে এক নেটিজেন জানতে চান, শিশুটি ছেলে নাকি মেয়ে। জবাবে পরীমনি লিখেছেন, ‘ছেলে’। এরপর আরেকজন জানতে চান, ভবিষ্যতে তিনি আরও কত সন্তান নেবেন। এর উত্তরে অভিনেত্রী লেখেন, ‘৯৭ ইনশাআল্লাহ।’

পরীমনির শিশুদের প্রতি ভালোবাসার বিষয়টি অবশ্য নতুন নয়। এর আগেও নিজের বিশেষ দিনগুলো পথশিশুদের সঙ্গে কাটাতে দেখা গেছে তাকে। এমনকি ‘মা’ সিনেমায় তার সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটির প্রতিও মাতৃস্নেহ প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

প্রায় দুই বছর আগে কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন পরীমনি। এবার শিশু কোলে নতুন ছবি প্রকাশের পর অনেকের ধারণা, মেয়ের পর এবার হয়তো একটি পুত্রসন্তানও দত্তক নিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পরীমনি। নতুন শিশুটির পরিচয় বা ছবিটি প্রকাশের পেছনের বিষয় নিয়েও সংবাদমাধ্যমের কাছে কোনো বক্তব্য দেননি তিনি। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও এখন পর্যন্ত এটি নিশ্চিত নয় যে শিশুটিকে তিনি দত্তক নিয়েছেন কি না।