জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে দাম্পত্য জীবনের আট বছর পূর্ণ করেছেন মডেল হেইলি বিবার। দীর্ঘ এই সময়ে অনেক কিছু বদলালেও একটি বিষয়ে নিজের কোনো উন্নতি হয়নি বলে মজার ছলে জানিয়েছেন হেইলি।
সেটি হলো পুল খেলা। নিজেদের অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন জাস্টিন ও হেইলি। সেসব ছবির একটিতে ঘরোয়া পরিবেশে দুজনকে পুল খেলতে দেখা যায়।
ছবিটির মন্তব্যে স্ত্রী হেইলিকে উদ্দেশ্য করে ভালোবাসার বার্তা দেন জাস্টিন বিবার। অন্যদিকে নিজের পুল খেলার দক্ষতা নিয়ে রসিকতা করে হেইলি জানান, আট বছর ধরে চেষ্টা করেও এই খেলায় তার কোনো উন্নতি হয়নি।
২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর নিউইয়র্ক শহরে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন ও হেইলি। পরের বছর ২০১৯ সালে বড় আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করেন তারা।
এই দম্পতির একটি সন্তান রয়েছে। তাদের সন্তানের নাম জ্যাক ব্লুজ।
