হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১০

হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১০

জাতীয়

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।

এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে নয় শিশুর মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল।