সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর শহরটির সব স্কুলে এক সপ্তাহের জন্য অনলাইনে কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পাঠানো একটি ই-মেইলের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংস্থাটি।
ই-মেইলে বলা হয়েছে, সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রিয়াদের সব স্কুলে পুরো সপ্তাহজুড়ে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে।
বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে অনলাইন ক্লাস চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং অনলাইনে পাঠদান শুরুর নির্দিষ্ট সময় সম্পর্কে এএফপির প্রতিবেদনে আর কিছু জানানো হয়নি।
