রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে, দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। এসব হামলার কারণে সৌদি আরবের রাজধানীর আকাশপথে বিমান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের পর দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

বিমানবন্দরের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

 

সোমবার (১২ অক্টোবর) জারি করা বিমান চলাচলসংক্রান্ত নোটিশে বলা হয়েছে, আগামী শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।

 

সৌদি আরবের বিমান চলাচল খাতে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় বিঘ্ন হিসেবে দেখা হচ্ছে এসব হামলাকে। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের পাশাপাশি উড়োজাহাজের জ্বালানির বাড়তি দাম নিয়ে আগে থেকেই চাপে রয়েছে এ খাত।

এছাড়াও জ্বালানির উচ্চমূল্য বিমান সংস্থাগুলোর মুনাফাতেও প্রভাব ফেলছে। এর মধ্যে নতুন করে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।