মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি

মুক্তির পর যে বার্তা দিলেন ধ্রুব রাঠি

আন্তর্জাতিক

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের পর শনিবার দিনগত গভীর রাতে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। তবে মুক্তির পর ঘটনাটিকে আটকের বদলে ‘অপহরণ’ বলে দাবি করেছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠি লেখেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। পুরো ঘটনা এখানে তুলে ধরলাম।

’ এদিকে ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের অনিয়মের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করেছিল রাজনৈতিক ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিতে বিক্ষোভকারীদের জন্তর মন্তরে যাওয়া ঠেকাতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

এরই মধ্যে ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয়। পরে রাতেই তাকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।