হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃ'ত্যু, নতুন রোগী ৯৮৮

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃ’ত্যু, নতুন রোগী ৯৮৮

দেশ জুড়ে স্বাস্থ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া পরীক্ষায় ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।

এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৪ হাজার ৩৫৫ জনের হাম নিশ্চিত হয়েছে।

এদিকে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।