অনলাইন গণমাধ্যমকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অনলাইন গণমাধ্যমকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

জাতীয়

অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওনাব) সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ আহ্বান জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যম পরিচালনার জন্য কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কি না, তা নিয়ে সরকার কাজ করছে। এ ধরনের নীতিমালা প্রণয়ন করা হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, তার মূলনীতি হবে একটাই—‘সবার আগে বাংলাদেশ’।