খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার সরকারি অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত অনুদানের চেক খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
গত বছর বড়দিন উপলক্ষে সরকারি অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। তবে এবার উৎসবের আনন্দ আরও বাড়াতে অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধিরা।
