অভিনেতা সোহেল খান আর নেই, বগুড়া সিএমএইচে শেষ নিঃশ্বাস

অভিনেতা সোহেল খান আর নেই, বগুড়া সিএমএইচে শেষ নিঃশ্বাস

বিনোদন

নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপও নিয়েছিলেন অভিনেতা। একপর্যায়ে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শুটিংয়ের কাজ চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন সোহেল খান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।