রোহিঙ্গা গ'ণ'হ'ত্যা: মিয়ানমারের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

রোহিঙ্গা গ’ণ’হ’ত্যা: মিয়ানমারের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের বিষয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের অনুরোধে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী মিশন।

এর আগে গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের দায় নিয়ে রায় দেন। রায় ঘোষণার দিনই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে যুক্তরাজ্য।

এছাড়া গত ২৩ নভেম্বর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় লন্ডন। এদিকে ইউরোপের আরেক দেশ ফ্রান্সও রোহিঙ্গা গণহত্যার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছিল।

এর পাশাপাশি আগামী ডিসেম্বরে আরও একটি বৈঠক ডেকেছে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসানে আন্তর্জাতিক চাপ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।