আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং মডেল-চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি-এর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুজব চলেছে। অনেকে মনে করেছিলেন, আফ্রিদি ও দীঘি হয়তো বিয়েও করতে পারেন। তবে দুজনই সবসময় এই সম্পর্ককে শুধু বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন।
শেষ পর্যন্ত দেখা গেল, তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন, তবে তার পাত্রী দীঘি নন। বিয়েটি পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি আফ্রিদি গ্রেপ্তার রয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় তার নাম জড়িয়ে আলোচনায় উঠে আসে। বিষয়টি নিয়ে বিভিন্ন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল শোবিজে। এবার বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কথা বলেন চিত্রনায়িকা দীঘি।
দীঘি সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ শিরোনামের অনুষ্ঠানে বলেন, তিনি আফ্রিদির সঙ্গে প্রথম পরিচয় পান মাই টিভির একটি প্রোগ্রামে, যেখানে আফ্রিদি অ্যাংকার হিসেবে ছিলেন। এরপর গুজব ভাইরাল হতে থাকে।
তিনি বলেন, “আমরা কেউ রেডি ছিলাম না যে বিষয়টি এত ভাইরাল হবে। আমরা কখনো আফ্রিদি বয়ফ্রেন্ড বলিনি। এবং যখন বিষয়টি শোবিজে ব্যাপকভাবে নিউজ হয়, আমাদের পরিবারও বিব্রত হয়ে পড়ে। তখন প্রায় ১-২ বছর আমরা একে অপরের সঙ্গে দেখা করতাম না।”
দীঘি আরও যোগ করেন, এই বিষয়টি তাদের জন্য পার্সোনাল এবং ব্যক্তিগত হওয়ায় সঠিকভাবে প্রকাশ করা হয়নি।
