জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা

জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সকল প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য দলগুলোর প্রতিনিধি।

সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ধারা রক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত জুলাই সনদে এর বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ করা হয়নি। তাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারণের জন্য আজ ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জুলাই সনদের মূল দাবি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এই আলোচনা ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতার ভিত্তি হতে পারে।