মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতা সাগর গ্রে'ফ'তা'র

মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতা সাগর গ্রে’ফ’তা’র

বাংলাদেশ

মুন্সিগঞ্জের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ভোরে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে সাগর সরাসরি যুক্ত ছিলেন। চব্বিশ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জে তিনজনকে হত্যার ঘটনায়ও তার নাম উল্লেখ রয়েছে। একাধিক মামলার আসামি সাগরকে গ্রেফতারের সময় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য, আন্দোলনের সময় এক ভিডিওতে অস্ত্র হাতে সাজ্জাত হোসেন সাগরকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।