ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ

ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ

জাতীয়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) থেকেও একই ধরনের তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পটি তুলনামূলকভাবে মৃদু হওয়ায় এবং এর গভীরতা বেশি থাকায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক কয়েক মাসে দেশের বিভিন্ন এলাকায় ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হওয়ায় ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে।