ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

খেলাধুলা

বাংলাদেশকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে ভারতের বিপক্ষে একটি ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তান সরকারের এই অবস্থানকে ধন্যবাদ জানান। সেখানে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন— বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্টে আরও বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরীফ জানিয়েছেন, খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের পাশে থাকার অবস্থানকে তিনি যথাযথ বলে মনে করেন।

এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দলটি অংশ নেবে না বলেও সেখানে উল্লেখ করা হয়।