এসএসসির ফল নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

এসএসসির ফল নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

গণমাধ্যম

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস না করায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি।

সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

মিজানুর রহমান আজহারি বলেন, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস না করাকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এই পরিস্থিতির পেছনে কী কারণ রয়েছে, তা খুঁজে বের করা প্রয়োজন। কোথায় ঘাটতি রয়েছে এবং কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন—এসব বিষয় নিয়েও আলোচনা হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

আজহারি আরও বলেন, শিক্ষার্থীদের এককভাবে দায়ী না করে শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরো শিক্ষাব্যবস্থার কাঠামো নিয়ে গভীরভাবে ভাবতে হবে।

তার মতে, সমস্যার কারণ চিহ্নিত করার পাশাপাশি এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি টেকসই সমাধানও তৈরি করা প্রয়োজন।