ঈদুল আজহায় মুক্তির জন্য শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ আসছে। এই সিনেমার নায়িকা হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম আলোচনায় রয়েছে।
সংবাদমাধ্যমকে সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য মিথিলা ইতোমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন এবং চরিত্রটি তার পছন্দ হয়েছে। তবে ছবির প্রধান নায়িকা কে হবেন, তা এখনও গোপন রাখা হয়েছে। নির্মাতা পক্ষ ইঙ্গিত দিয়েছেন, হতে পারে সেখানে পাকিস্তানের শীর্ষ কোনো অভিনেত্রীকে নেওয়া হতে পারে।
সিনেমার পরিচালক আজমান রুশো সংবাদ মাধ্যমে বলেন, “নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না।”
এ সময় শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ওই কাজ শেষ করে তিনি দুই সপ্তাহের বিরতি নেবেন। এরপরই ঢালিউড কিং ‘রকস্টার’-এর শুটিং শুরু করবেন।
