২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার Mesut Özil ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। বুধবার বিকেলে তিনি ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
জানা গেছে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে তিনি বাংলাদেশে এসেছেন। এ সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ শহীদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার।
তুরস্ক সরকারের আওতাধীন উন্নয়ন সংস্থা Turkish Cooperation and Coordination Agency (টিকা) এই মেডিক্যাল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করছে। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই মূলত ওজিলের এই সফর।
এ সফরে তার সঙ্গে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan-এর ছেলে।
