স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মা।
রবিবার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকটি সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়ে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে দুই দেশের সীমান্ত পরিস্থিতি, ভারতীয় আইটি সিস্টেম, বাংলাদেশে ভিসা প্রদান, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করেছেন।
এটি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রথম বৈঠক হওয়ায় উভয় দেশের মধ্যে সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
