বিএনপি দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ

বিএনপি দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি দলের সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় শুরু হওয়া কর্মশালার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।

কর্মশালায় নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয় শেখানো হচ্ছে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। এই লক্ষ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

কর্মশালায় অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরছেন। এছাড়া সংসদ কার্যকরভাবে পরিচালনা, সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা বিষয়ে সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীন সংসদ সদস্যরা প্রশিক্ষণ দিচ্ছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ২০৮ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।