চাঁ'দা'বা'জি'র অভিযোগে উজিরপুর ছাত্রদল নেতা মনির সরদার গ্রে'প্তা'র

চাঁ’দা’বা’জি’র অভিযোগে উজিরপুর ছাত্রদল নেতা মনির সরদার গ্রে’প্তা’র

দেশ জুড়ে বরিশাল

চাঁদার দাবিতে এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেপ্তার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের মৃত হামেদ সরদারের ছেলে।

মনির সরদারকে আটকের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে হাতকড়া পরা অবস্থায় তাকে বলতে শোনা যায়, তাকে গ্রেপ্তার করেছে স্বৈরাচারের দোসররা এবং গ্রেপ্তারের সময় কোনো কাগজপত্র দেখানো হয়নি। এ সময় তিনি স্লোগানও দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীর কাছে চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধরে নিয়ে মারধর করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত কর্মচারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম শোলক ইউনিয়নে চুক্তিভিত্তিক বালু ভরাটের কাজ করছিলেন। গত ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি সেখানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে নিরুপায় হয়ে তিন দফায় এক লাখ টাকা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজহারে আরও বলা হয়, বাকি এক লাখ টাকা আদায়ের জন্য গত ১৩ মার্চ দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে অভিযুক্তরা আসে। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামি মনির সরদারকে শনিবার রাতে ধামুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।