ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো সংকট হবে না : সেতুমন্ত্রী

ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো সংকট হবে না : সেতুমন্ত্রী

জাতীয়

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদ যাত্রার সময় দেশের গণপরিবহনে কোনো ধরনের সমস্যা হবে না। তিনি বলেন, দূরপাল্লার সব বাসকে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে এবং তেলসংকটকে অজুহাত বানিয়ে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও টার্মিনালে নারী টয়লেট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, টার্মিনাল পরিদর্শন করে দেখা গেছে, কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। অনেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিয়েও যাত্রী পরিবহন করছেন। শৃঙ্খলার সঙ্গে বাসগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী টার্মিনালে প্রবেশ করছে এবং যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।