জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন

জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন

জাতীয়

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুদ রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য জানান।

জ্বালানি বিভাগের তথ্যানুযায়ী, মজুদকৃত তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, মজুদকৃত তেলের পর্যাপ্তি দিয়ে আগামী ১৫–১৬ দিন দেশের চাহিদা পূরণ করা সম্ভব। এছাড়া এই সময়ের মধ্যে বেশ কয়েকটি জাহাজ দেশের দিকে আসছে, তাই আপাতত জ্বালানি তেলের ঘাটতির কোনো আশঙ্কা নেই।